আপডেট : ০৩ July ২০১৯
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। মিডিয়াপাড়ার আলোচিত তারকা তিনি। অভিনয়ে এখন বেশ ব্যস্ত সময় পার করছেন। এবার অভিনয়ের সঙ্গে গানও গেয়ে ফেললেন এ অভিনেতা। আবার সেই গানটি তিনি নিজেই লিখেছেন, সুরও করেছেন। কাজল আরেফিন অমির ‘মুঠোফোন’ শিরোনামের একটি নাটকের গান এটি। নাটকটির গল্পও নিশোর বলে জানান তিনি। এই নাটকে তার সঙ্গে জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন। এরই মধ্যে নাটকটি ইউটিউবে প্রকাশ হয়েছে। নিশো বলেন, ‘প্রথমবারের মতো আমার গল্প ভাবনার নাটকে গান লিখেছি, সুর করেছি এবং গেয়েছি। দর্শকের কাছে এভাবে আসবো আগে ভাবিনি। হঠাৎ করেই এই কাজটি করা হয়েছে। আশা করছি, নাটক এবং গান-দুটিই দর্শকের ভালো লাগবে।’ আফরান নিশো এক যুগের ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন। যখন যে চরিত্রে দেখা গেছে মনে হয়েছে অভিনয় নয় এ যেন নিশোর চরিত্রই। অভিনয়ে বিন্দু পরিমাণে ছাড় দেন না তিনি। চেষ্টা করেন সব চরিত্রই ফুটিয়ে তুলতে। বর্তমানে এ অভিনেতার ব্যস্ততা আকাশচুম্বী। প্রতিদিন রুটিন করে শুটিং চলছে। লাইট-ক্যামেরা-অ্যাকশনের মাঝেই নিজেকে মানিয়ে নিয়েছেন। অভিনয় করলেও উপস্থাপনাতেও যুক্ত করেছেন নিজের নাম। ‘ফায়ার ক্যাম্প’ নামের একটি অনুষ্ঠানে উপস্থাপনা করেছেন নিশো। মধ্যে ‘বুকের বাঁ পাশে’ টেলিফিল্মে অভিনয়ের জন্য সেরা অভিনেতা হিসেবে ২১তম মেরিল প্রথম আলো পুরস্কার পান নিশো।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১