আপডেট : ০৩ July ২০১৯
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন স্বামী বাচ্চু মিয়া। গত মঙ্গলবার রাতে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের শেখকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জের ধরে মুদি ব্যবসায়ী বাচ্চু মিয়ার সঙ্গে রাতে তার স্ত্রীর ঝগড়া হয়। এরই এক পর্যায়ে স্ত্রী মুকতাজাকে কুপিয়ে হত্যার পর নিজেও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বাচ্চু মিয়া। সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করেছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১