আপডেট : ০৪ July ২০১৯
খুলনা রেঞ্জের ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন, বিপিএম (বার) বলেছেন, অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে। মাদ্রাসা ছাত্রী হিরার খুনিদের আটকের জন্য পুলিশের একাধিক বিশেষজ্ঞ টিম মাঠে কাজ করছে। আজ বৃহস্পতিবার বিকেলে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পশ্চিম বহরবুনিয়া গ্রামের নিহত হিরার বাড়ীর ঘটনাস্থল পরিদর্শনের পর সাংবাদিকদের এ কথা বলেন। এদিকে বিবস্ত্র অবস্থায় হিরা আক্তারের (১২) ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে দুই জন এজাহার নামীয় এবং দুইজনকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো ফুলহাতা গ্রামের সিদ্দিক সিকদারের ছেলে ওসমান সিকদারকে(২৪), হিরার প্রতিবেশী হরমুজ আলীর স্ত্রী রানি বেগম (৫০), রফিকুল মৃধা (২০) এবং শাহিন মৃধা (২২)। গ্রেফতারকৃতদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। নিহতের মা নাছিমা বেগম বাদি হয়ে ৫ জনকে আসামি করে মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের করেন। থানার ওসি কে এম আজিজুল ইসলাম জানান, মাদরাসা ছাত্রী হিরা আক্তারকে হত্যার অভিযোগে মামলা দায়ের হয়েছে। মামলায় এজাহার নামীয় ওসমান সিকদার (২৪) ও রানী বেগম(৫০) এবং সন্দেহভাজন রফিকুল মৃধা (২০) এবং শাহিন মৃধাকে (২২) গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে। গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে পশ্চিম বহরবুনিয়া গ্রামের গাউছ শেখের নীজ বসতঘরে বিবস্ত্র অবস্থায় ঝুলন্ত লাশ পাওয়া যায় তার মেয়ে হিরা আক্তারের। খুনিরা হিরার নগ্ন শরীরে লিপিস্টক মেখে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রেখে যায়। হিরা আক্তার স্থানীয় ছাপড়াখালী গাজীরঘাট দাখিল মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। পিতা গাউছ শেখও একই মাদরাসার নৈশ প্রহরী।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১