বাংলাদেশের খবর

আপডেট : ০৪ July ২০১৯

অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ

প্রতারনার দায়ে নাইজেরিয়ান নাগরিক আটক

প্রতারনার মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে এক নাইজেরিয়ান নাগরিক আটক ছবি : বাংলাদেশের খবর


প্রতারনার মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে নাটোর থেকে জিম উইলিয়াম নামে এক নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গত রাতে তাকে শহরের চকরামপুর এলাকার একটি রেস্টুরেন্ট থেকে আটক করা হয়।

আজ বৃহস্প্রতিবার দুপুরে সাংবাদিকদের সামনে হাজির করা হয় ওই নাইজেরিয়ান নাগরিককে।

নাটোর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ওসি সৈকত হাসান জানান, ফেসবুকে বন্ধুত্ব হয় নাটোরের গুরুদাসপুরের স্কুল শিক্ষক দেলোয়ার জাহান সুমনের সাথে কথিত ইউস আর্মি সদস্য পরিচয়দানকারী কাইল হ্যারিসের। বন্ধুত্ব সম্পর্ক করে সিরিয়া শান্তি মিশন থেকে সুমনের নামে বিশেষ উপহার পাঠায় কাইল হ্যারিস। সেই উপহারের সূত্র ধরে সুমনের কাছ থেকে দু'দফায় প্রায় ৩ লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র। উপহারটি কাস্টমসে আটকে গেছে এমন কথা বলে প্রতারক চক্রের সদস্য নাইজেরিয়ান নাগরিক জিম উইলিয়াম আরো ৪ লাখ ৪০ হাজার টাকা নিতে বুধবার রাতে নাটোরে এলে ঘটনাটি দেলোয়ার জাহানের সন্দেহ হলে নাটোরের গোয়েন্দা (ডিবি) পুলিশকে জানায় সে। এসময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা গোযেন্দা পুলিশ সুমনের সহায়তায় তাকে আটক করতে সক্ষম হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশী ড্রাইভিং লাইসেন্স ও একটি ভিসার কাগজ পাওয়া যায়।

এব্যাপারে প্রতারনা করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে জিম উইলিয়ামের বিরুদ্ধে নামে নাটোর থানায় একটি মামলা দায়ের করেন ক্ষতিগ্রস্থ শিক্ষক দেলোয়ার জাহান সুমন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১