আপডেট : ০৬ July ২০১৯
রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে প্রায় ১৪ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পরেছে। আজ শনিবার সকালে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় এই মাছটি ধরা পরে। দৌলতদিয়া ফেরি ঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাহজাহান সম্রাট জানান, শনিবার সকালে ৫ নম্বর ফেরি ঘাট এলাকায় নদীতে জাল ফেলে ওই এলাকার জেলে শামছু হালদার। এ সময় তার জালে বিশাল আকৃতির একটি কাতল মাছ ধরা পরে। মাছটি ওজন দিয়ে দেখা যায় তার ওজন ১৩ কেজি ৭ শত গ্রাম। তিনি আরো জানান, মাছটি ১ হাজার ৮০ টাকা কেজি দরে ক্রয় করে বেশি লাভের আশায় এরই মধ্যে মাছটিকে ঢাকায় পাঠানো হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১