বাংলাদেশের খবর

আপডেট : ০৬ July ২০১৯

ধান-চাল সংগ্রহে অনিয়মের অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা: খাদ্যমন্ত্রী

কৃষকদের কাছ থেকে কেনা ধান-চালের মান দেখছেন খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু সাধন চন্দ্র মজুমদার ছবি: বাংলাদেশের খবর


ধান-চাল সংগ্রহে অনিয়ম-দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে হুঁশিয়ার করেছেন খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু সাধন চন্দ্র মজুমদার।

শনিবার বিকেলে নওগাঁর রাণীনগর উপজেলা খাদ্যগুদাম আকস্মিক পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

প্রথম দফায় বরাদ্দকৃত ধান কৃষকের কাছ থেকে কেনা সম্পূর্ণ না হওয়ায় অসন্তোষ প্রকাশ করে খাদ্যমন্ত্রী বলেন, আগামী ৭ দিনের মধ্যে লটারিতে মনোনিত কৃষকদের কাছ থেকে ধান কেনা সম্পূর্ণ করতে হবে।

এছাড়া রাণীনগরের তালিকাভূক্ত চাতাল মালিকদের কাছ থেকে চাল কেনা আপতত বন্ধ রেখে ক্রাসিংয়ের জন্য সরকারের সঙ্গে চুক্তি করতেও চাতাল মালিকদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক মো. হারুন অর রশিদ, জেলা খাদ্য কর্মকর্তা জিএম ফারুক হোসেন পাটোয়ারী, রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন, খাদ্য কর্মকর্তা সিরাজুল ইসলাম, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ দুলু প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১