আপডেট : ০৭ July ২০১৯
গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শাখা প্রগতিশীল ছাত্রজোটের নেতা-কর্মীরা ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে হরতাল পালন করেছে। আজ রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটের সামনে তারা এ অবরোধ কর্মসূচি পালন করেন। এতে মহাসড়কের দু‘পাশের যান চলাচলে বিঘ্ন ঘটে। প্রায় আধা ঘণ্টা মহাসড়কে অবস্থানের পর পুলিশের অনুরোধে নেতা-কর্মীরা মহাসড়ক ছেড়ে দেন। এছাড়া সকালে হরতালের সমর্থনে ক্যাম্পাস থেকে বিভিন্ন রুটে বাস ছেড়ে যাওয়া সময় তারা বাধা প্রধান করেন। বিষয়টি জানতে পেরে পরিবহন দপ্তরের প্রশাসক তাদের সঙ্গে কথা বলে অর্ধদিবস বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। ফলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তর থেকে কোনো রুটের বাস ছেড়ে যায়নি। হরতালের বিষয়ে শাখা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন মিলন বলেন, পৃথিবীর সব দেশে গ্যাসের দাম কমছে অথচ আমাদের দেশে তার উল্টো। সরকার জনগণের কথা চিন্তা না করে এমপি, মন্ত্রী ও আমলাদের পকেট ভারি করার জন্য গ্যাসের দাম বৃদ্ধি করছে। যার ফলে জনগণ চরম দুর্ভোগে পড়েছে। তাই আজকে জনগণের ন্যায্য দাবির হরতালকে সমর্থন জানিয়ে আমরাও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হরতাল পালন করছি। এদিকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা চালু থাকার পরেও বাস বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হয়েছে অনেক শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের। এ বিষয়ে জানতে চাইলে পরিবহন দপ্তরের প্রশাসক প্রফেসর এফ এম আলী হায়দার বলেন, ‘গাড়িগুলো বের হওয়ার সময় বামজোটের নেতা-কর্মীরা এসে গাড়ি সামনে শুয়ে পড়ে। তারা গাড়ি চলাচলে বাধা প্রধান করে। তাই দুপুর পর্যন্ত বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১