আপডেট : ০৭ July ২০১৯
বাগেরহাটের ফকিরহাটে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাছ ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ রোববার দুপুরে শিশুটির মা বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন। শিশুটির ডাক্তারী পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। তবে পুলিশ ধর্ষককে আটক করতে পারেনি। মামলার তদন্তকারি কর্মকর্তা ওসি (তদন্ত) জগন্নাথ চন্দ্র মামলার বরাত দিয়ে জানান, ফকিরহাট উপজেলা লখপুর ইউনিয়নের জাড়িয়া-কাহারডাঙ্গা এলাকার ওই শিশুটি জাড়িয়া-কাহারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়ে। গতকাল শনিবার (৬ জুলাই) বেলা সাড়ে ১১ টার সময় স্কুলে যাওয়ার পথে শিশুটিকে জাড়িয়া-কাহারডাঙ্গা গ্রামের আঃ ছাত্তার খাবারের প্রলোভন দেখিয়ে পার্শ্ববর্তী পিলজংগ ইউনিয়নের টাউন-নওয়াপাড়া জনৈক ব্যক্তির নির্জন কলাবাগানে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। এসময় শিশুটির চিৎকারে পাশে ঘাষ কাটতে থাকা এক নারী টের পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসলে লম্পট ছাত্তার পালিয়ে যায়। ওই নারী শিশুটিকে উদ্ধার করে তার পরিবারের নিকট নিয়ে যায়। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাহিদ শেখ বলেন, রোববার দুপুরে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ আসামীকে আটকের জন্য জোর তৎপরতা চালাচ্ছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১