বাংলাদেশের খবর

আপডেট : ০৮ July ২০১৯

ইয়াবা পাচার মামলায় রোহিঙ্গা যুবকের ১০ বছর কারাদণ্ড


ইয়াবা পাচার মামলায় রহমত উল্লাহ নামে এক রোহিঙ্গা যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ড দেন কক্সবাজার আদালত।

আজ সোমবার দুপুরে কক্সবাজার যুগ্ম জেলা ও দায়রা জজ (২য়) আদালতের বিচারক মাহমুদুল হাসান এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত রহমত উল্লাহ মিয়ানমারের মংডুর জলিল আহমদের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালে টেকনাফ সদরের নাফ নদীর মোহনা থেকে রহমত উল্লাহকে ১ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক করে বিজিবি। ওই মামলার দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ বিচারক আজ এ রায় ঘোষণা করেন।

কক্সবাজার যুগ্ম জেলা ও দায়রা জজ (২য়) আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আবুল কাশেম এ তথ্য নিশ্চিত করেছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১