আপডেট : ০৯ July ২০১৯
রাজধানীর বড় তিন সড়কে রিকশা চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহারে আন্দোলনরত রিকশাচালকদের নগর ভবনে চায়ের আমন্ত্রণ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। তিনি আশা প্রকাশ করে বলেছেন, আলোচনায় সমস্যার সমাধান হবে। মঙ্গলবার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাঈদ খোকন বলেন, ঢাকায় অনেক রাস্তা, আমরা মাত্র দু’টি রাস্তা বন্ধ করেছি, তারা (রিকশাচালক) কেন এমন করছে। তিনি আরো বলেন, রিকশাচালকদের আন্দোলনে রিকশার মালিক এবং কিছু অচেনা মুখও দেখা গেছে। মেয়র বলেন, রাস্তায় রিকশা বন্ধ করা হয়েছিল যানজট কমানোর জন্য। কিন্তু তারা রাস্তা বন্ধ করে আন্দোলন করায় পুরো শহর স্থবির হয়ে পড়েছে। এটা কষ্টদায়ক। তিনি বলেন, রাজধানীর যানজটের বিষয়ে নগরপিতা হিসেবে আমার একার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এ বিষয়ে সবাইকে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেন মেয়র।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১