বাংলাদেশের খবর

আপডেট : ০৯ July ২০১৯

শ্রীপুরে বাকপ্রতিবন্ধী শিশুকে যৌন নিপিড়িন

অভিযুক্তকে গ্রেফতার

শিশুকে যৌন নিপিড়িন প্রতীকী ছবি


গাজীপুরের শ্রীপুরে বাকপ্রতিবন্ধী এক শিশুকে যৌন নিপিড়ন করেছে বলে অভিযোগ উঠেছে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল সোমবার দুপুরে শ্রীপুর পৌরসভার ৩ নং ওর্য়াডের লোহাগাছ এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিশুটির বাবা বাদি হয়ে আজ মঙ্গলবার মামলা দায়ের করেন। 

শিশুটির স্বজনরা জানান, সোমবার দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশি চাচা আলাল উদ্দীন ওই শিশুটিকে পেয়ারা দেওয়ার লোভ দেখিয়ে রান্না ঘরের আড়ালে নিয়ে যৌন নিপিড়ন করে। এ সময় সে চিৎকার শুরু করলে আশপাশের মানুষ টের পায়। পরে আলাল পালিয়ে যায়।

শ্রীপুর থানার এস আই আবদুল মালেক জানান, শিশুটির বাবা যৌন নিপিড়নের ঘটনায় মামলা করেছে। অভিযুক্ত আলাল উদ্দীনকে গ্রেফতার করা হয়েছে। পরে আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে আসামীকে জেলহাজতে প্রেরণ করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১