আপডেট : ১০ July ২০১৯
রাজশাহীতে ১৯১ পিস ইয়াবা ট্যাবলেট সহ বেলাল হোসেন (৪২) নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বুধবার দুপুর আড়াইটার দিকে র্যাব-৫ নাটোর ক্যাম্প কর্তৃক নাটোর শহরের দিয়ারভিটা গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যাবসায়ী বেলাল হোসেন (৪২) ওই এলাকার আবুল হোসেনের ছেলে। রাজশাহী র্যাব-৫ এর নাটোর ক্যাম্প কর্তৃক সুত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল এএসপি মোঃ রাজিবুল আহসান, কোম্পানী কমান্ডার ভারপ্রাপ্ত) এর নেতৃত্বে বুধবার দুপুর আড়াইটার দিকে নাটোর সদর উপজেলা থানাধীন দিয়ারভিটা গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ১৯১ পিস ইয়াবা ট্যাবলেটসহ বেলাল হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে মাদক বিক্রয়ে ব্যবহৃত মোবাইল-ফোন ১ টি, সিমকার্ড ২ টি এবং মাদক বিক্রয়লব্ধ ৩ হাজার ৭শ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মাদক ব্যবসায়ী জব্দকৃত ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে উক্ত ঘটনাস্থলে অবস্থান করছিল বলে উপস্থিত লোকজনের সম্মুখে স্বীকার করে। এঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১