বাংলাদেশের খবর

আপডেট : ১১ July ২০১৯

হাজীগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত


চাঁদপুরের হাজীগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমের এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জিয়াউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. গোলাম মোস্তফার পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গাজী মাইনুদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মির্জা শিউলি পারভীন মিলি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. আনোয়ারুল আজিম, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন, ইউপি চেয়ারম্যান মো. মানিক হোসেন প্রধানিয়া, মাহফুজুর রহমান ইউসুফ পাটোয়ারী, গাজী মনির হোসেন প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১