বাংলাদেশের খবর

আপডেট : ১১ July ২০১৯

পৃথক মামলা দায়ের

কুমিল্লায় তিনজনকে কুপিয়ে হত্যা

মামলা দায়ের প্রতীকী ছবি


কুমিল্লার দেবিদ্বারে মা-ছেলেসহ প্রকাশ্যে তিনজনকে কুপিয়ে হত্যা এবং গণপিটুনিতে ঘাতক নিহতের ঘটনায় থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দেবিদ্বার থানায় ওই পৃথক দুটি মামলা হয়।

থানা সূত্রে জানা যায়, মা-ছেলেসহ নিহত তিনজনের ঘটনায় নাজমা বেগমের ছোট ভাই মো. রুবেল হোসেন বাদী হয়ে জনতার হাতে গণপিটুনিতে নিহত মো. মোখলেছুর রহমানসহ অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এছাড়াও স্বামী হত্যার দায়ে মোখলেছুর রহমানে স্ত্রী মো. রাবেয়া বেগম অভিযুক্ত রাধানগর গ্রামের অজ্ঞাতনামা ১৫০০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

এ ব্যাপারে দেবিদ্বার থানার ওসি মো. জহিরুল আনোয়ার জানান, হত্যাকা-ের ঘটনায় দেবিদ্বার থানায় পৃথক দুটি মামলা হয়েছে। তবে মামলা দুটি অধিকতর তদন্ত ও হত্যাকা-ের মূল রহস্য উদঘাটনের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কুমিল্লাকে হস্তান্তর করার কথা রয়েছে।

উল্লেখ্য, গত বুধবার সকাল ১০ টায় দেবিদ্বার উপজেলার রাধানগর এলাকায় মোখলেছুর রহমান উম্মুক্ত ধারালো ছেনি দিয়ে এলোপাতারি কুপিয়ে নারী ও শিশুসহ তিনজনকে নির্মমভাবে হত্যা করে। এ ঘটনায় আরও সাতজনকে মারাত্মক জখম করে। পরে মসজিদের মাইকে ঘোষণা পেয়ে স্থানীয় জনতা মোখলেছকে গণপিটুনি দিয়ে হত্যা করে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১