আপডেট : ১১ July ২০১৯
গোয়ালন্দে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ্ত চক্রবর্তী কান্তর উপর হামলার ঘটনায় সাজ্জাদ সোহাগ (৪০) নামের একজনকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। গতকাল বুধবার দিনগত মধ্যরাতে দৌলতদিয়া তেলের পাম্পের সামনে থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গেপ্তারকৃত সাজ্জাদ সোহাগ (৪০) গোয়ালন্দ পৌরসভার ৭ নং ওয়ার্ডের জুড়ান মোল্লার পাড়া মহল্লার মৃত আবুল কালাম আজাদের ছেলে। উল্লেখ্য, গত সোমবার বিকেলে গোয়ালন্দ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের কাউন্সিল শেষে নিজ গাড়িতে করে রাজবাড়ী ফিরছিলেন আওয়ামী লীগের ওই নেতা ও তার বন্ধু আলাউদ্দিন মোল্লা। ঢাকা-খুলনা মহাসড়কের জমিদার ব্রীজ এলাকায় আসলে ৮/৯টি মোটর সাইকেলে হেলমেট পড়া ১৭/২০ জন যুবক তাদের উপর হামলা করে। হাতুরি ও দেশীয় অস্ত্র দিয়ে প্রথমে তাদের প্রাইভেট কারটি ভাঙচুর করে। এরপর গাড়ি থেকে তাদের নামিয়ে পিটিয়ে জখম করে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১