বাংলাদেশের খবর

আপডেট : ১৩ July ২০১৯

পদ্মা সেতু নিয়ে গুজব, জামালপুরে যুবক গ্রেপ্তার


পদ্মা সেতু নির্মাণে মানুষের মাথা লাগবে ফেসবুকে এমন গুজব ছড়ানোর অভিযোগে জামারপুরের বকশীগঞ্জ থেকে ফোরকান হোসেন (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার ধারারচর গ্রামের কৃষক সোনা মিয়ার ছেলে।

জানা গেছে, তথ্য প্রযুক্তির সহায়তায় নিশ্চিত হয়ে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে র‍্যাবের একটি দল বকশীগঞ্জ উপজেলার ধারারচর এলাকায় অভিযান চালায়। এ সময় ফোরকানকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন সেট জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত ফোরকান মাদরাসা থেকে আলিম পাস করে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা প্রকৌশলী পাস করেছেন। তার বাবা একজন দরিদ্র কৃষক।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১