বাংলাদেশের খবর

আপডেট : ১৩ July ২০১৯

জামালপুরে বন্যা পরিস্থিতি

বিপদ সীমার ৩৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি

যমুনা নদী ভাঙ্গনের হুমকির মুখে পড়েছে ইসলামপুরের কুলকান্দি ইউনিয়নের জিগাতলা আশ্রয়ণ প্রকল্প ছবি : বাংলাদেশের খবর


জামালপুর জেলার ইসলামপুরের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীতে আজ শনিবার দুপুরে বন্যার পানি বিপদ সীমার ৩৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে।

যমুনা থেকে নেমে আসা বন্যার পানিতে ইতিমধয়েই প্লাবিত হয়েছে চিনাডুলি ইউনিয়নের দক্ষিণ চিনাডুলি, দেওয়ানপাড়া, ডেবরাইপেচ, বলিয়াদহ, সিংভাঙ্গা, পশ্চিম বামনা, পূর্ববামনা ও গিলাবাড়ী অঞ্চল সমূহের বিস্তীর্ণ জনপদ। শনিবার বন্যার পানির তীব্র স্রোতে ভেঙ্গে পড়েছে দেওয়ানপাড়া গ্রামের অন্তত ৩০টি বসতভিটা। বন্যায় ক্ষতিগ্রস্তরা আশপাশের উচু জায়গায় আশ্রয় নিয়ে মানবেতর জীবন যাপন করছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১