বাংলাদেশের খবর

আপডেট : ১৫ July ২০১৯

ধর্ষণের অভিযোগে অটোচালককে গণধোলাই, পুলিশে সোপর্দ


মানসিক ভারসাম্যহীন এক নারীকে (৩০) ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক অটোচালক কবির সিকদারকে (৫৫) গণধোলাই দিয়ে কলাপাড়া থানা পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসীরা। পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে গতকাল রোববার রাত ১০টায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানান, পাখিমারা বাজারে মানসিক ভারসাম্যহীন এ নারী বাজারে দোকানের পিছনে ঘুমাচ্ছিল। এ সময় কবির সিকদার সবার অগোচরে ওই নারীকে ধর্ষণ করে। এ সময় তার চিৎকারে পাশ্ববর্তী দোকানের ব্যবসায়ী ও গ্রামবাসীরা এগিয়ে এসে কবিরকে আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কবিরকে গ্রেপ্তার করে।

কলাপাড়া থানার এস আই সাখাওয়াত হোসেন জানান, মানসিক ভারসাম্যহীন নারীকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জণ্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নীলগঞ্জ ইউনিয়নের উত্তর গৈয়াতলা গ্রামের মিজানুর রহমান মিলন মৃধা বাদী হয়ে কলাপাড়া থানায় মামলা দায়ের করেছে। আজ (সোমবার) কবিরকে কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করা হলে আদালত জেল হাজতে প্রেরণ করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১