আপডেট : ১৬ July ২০১৯
রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের আব্দুল্যাহপুর কালসারডারা বালিকা উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর ১৪ জন শিক্ষার্থী অজ্ঞান হয়ে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ওই শিক্ষার্থীদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। জানা গেছে, সকাল ১০টায় যথারীতি বিদ্যালয়টিতে ক্লাস শুরু হয়ে দুপুর ১টায় টিফিন বিরতির পর শিক্ষার্থীরা স্থানীয়ভাবে পাওয়া বুট, বাদাম, আঁচার, চানাচুর খেয়ে ক্লাসে আসার পর বিভিন্ন ক্লাসে পর্যায়ক্রমে ১৪ জন শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়ে। এরপর বিদ্যালয়ের শিক্ষক, স্থানীয় অভিভাবক ও বাসিন্দারা শিক্ষার্থীদের দ্রুত পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। অসুস্থ শিক্ষার্থীরা হল- নুপুর(১৩), মিলি(১৪), সাধনা(১২), পুর্নিমা(১২), তানিয়া(১২),নুর মনি(১৩), সুফিয়া(১৪), মেসকাতুল(১৫), রাখি তারা(১৪), সেতু মনি(১১), নুপুর(১২), নুরজাহান(১৩), অজ্ঞাত(১২) ও (১৩)। শিক্ষার্থীরা ওই বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীতে পড়ছে বলে জানা গেছে। বিদ্যালয়টির প্রধান শিক্ষক হবিবর রহমান বলেন, তার বিদ্যালয়ের ছাত্রীরা হঠাৎ করে অসুস্থ হওয়ার কারণ এখন পর্যন্ত জানতে ও বুঝতে পারছেন না। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুহুল আমিন বলেন, খাবার থেকে এ ধরনের ঘটনা ঘটার সম্ভবনা কম। তবে এটি “মাসসাইকোজেনিক ইলনেস” (দেখাদেখি) নামক রোগ হতে পারে । এ রোগ নিয়ে ভয়ের তেমন কোনো কারণ নেই।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১