বাংলাদেশের খবর

আপডেট : ১৬ July ২০১৯

সাংবাদিক মিলন মেলা ২০১৯

লোগো ‘বৃহত্তর কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’ সংরক্ষিত ছবি


‘বৃহত্তর কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’ এর উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক মিলন মেলা ২০১৯ এর আয়োজন করা হয়েছে।

আগামী বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ‘বৃহত্তর কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’ এর উদ্যোগে এ মিলন মেলা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি এমপি।

তাছাড়াও অনুষ্ঠানে প্রধান আলোচক মোঃ মুজিবুল হক এমপি, সাবেক রেলপথ মন্ত্রী, বিশেষ অতিথি ইকবাল সোবহান চৌধুরী, সম্পাদক, ডেইলী অবজারভার।

এছাড়াও আরো উস্থিত থাকবেন, সাংবাদিক সাইফুল আলম, নাঈমুল ইসলাম খান, নঈম নিজাম, জাফর ওয়াজেদ, শওকত ওয়াজেদ, শওকত মাহমুদ, ফরিদা ইয়াসমিন, শাবান মাহমুদ, সৈয়দ ইশতিয়াক রেজা, প্রফেসর ড. আবদুল মান্নান চৌধুরী, ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর, সুজিত রায় নন্দী, সোহলে হায়দার চৌধুরী, আবুল খায়ের, অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিক, মোঃ সাদিকুর রহমান বকুল প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে আরো বহু সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবে। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১