বাংলাদেশের খবর

আপডেট : ১৯ July ২০১৯

সাংবাদিক আহসান হাবিবের রোগ মুক্তি কামনা

সাংবাদিক আহসান হাবিব ছবি : বাংলাদেশের খবর


গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি 

রাজশাহীর গোদাগাড়ী রিপোর্টাস ইউনিটির সাবেক সভাপতি ও দৈনিক নতুন প্রভাত পত্রিকার গোদাগাড়ী প্রতিনিধি আহসান হাবিব শুক্রবার ভোর ৪ টার সময় ব্রেন স্ট্রোক করেছে। তার পরিবারের সদস্যরা তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

বর্তমানে সে মেডিকেলের ১৪ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তার রোগ মুক্তি কামনা করেছে গোদাগাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফ বাবু, সাধারন সম্পাদক সেলিম সানোয়ার পলাশ, গোদাগাড়ী পৌর প্রেস ক্লাবের সভাপতি সহিদুল ইসলাম, সাধারন সম্পাদক সবুজ, গোদাগাড়ী পৌর যুবলীগের সভাপতি আবকর আলী, ৬ নং মাটিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি তাজমিলুর রহমান শেলী, চাপাই নবানগঞ্জ মডেল প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক টুটুল রবিউল, বিএনপি নেতা বাবলুসহ গোদাগাড়ী রিপোর্টার্স ইউনিটির সকল সদস্য বৃন্দ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১