বাংলাদেশের খবর

আপডেট : ২০ July ২০১৯

পদ্মার ৫ রিটা মাছ বিক্রি হলো ১৯ হাজার টাকায়


পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়া ৫টি রিটা মাছ ১৯ হাজার টাকায় বিক্রি হয়েছে। শনিবার সকালে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় বড় আকৃতির এ রিটা মাছগুলো ধরা পড়েছে।

দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী শাজাহান জানান, শনিবার সকালে পদ্মা নদীর মাঝামাঝিতে জাল ফেলে দৌলতদিয়া ইউনিয়নের চরকর্নেসোনা এলাকার জেলে শামছু হলদার। এ সময় তার জালে বড় আকৃতির এই পাঁচটি রিটা মাছ ধরা পড়ে। ৫টি রিটা মাছের ওজন ১১ কেজি ২০০ গ্রাম।

জেলের কাছ থেকে মাছগুলো ১ হাজার ৫৫০ টাকা কেজি দরে কিনে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ৭০০ টাকা কেজি দরে বিক্রি করেন বলে তিনি জানান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১