আপডেট : ২১ July ২০১৯
জনরোষের প্রতিফলনে বিএনপি চেয়ারপারসন খালেদা রাজনৈতিক পতন হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, জনরোষের প্রতিফলনে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক পতন ঘটেছে এবং বিএনপির ধ্বংসাত্মক কর্মকাণ্ডের কারনে দলটিকে গণমানুষ ঘৃণা করে থাকে। ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি এর আগে জনগনকে জিম্মি করে দেশব্যাপী সন্ত্রাসী ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে মানুষ হত্যা করেছিলো। এ কারণে জনরোষের প্রতিফলনে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক পতন ঘটেছে। তিনি বিএনপিকে জনগণের আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনতে কাজ করার আহবান জানিয়ে বলেন, বাংলাদেশে বর্তমানে একটি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বিরাজমান বলে বিশ্ববাসী জানেন। এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শ্রীলংকা সফরে গিয়ে ‘রাজনৈতিক স্থিতিশিলতার কারণে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির’ কথা উদাহরণ দিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিকট বাংলাদেশী নাগরিক প্রিয়া সাহার অভিযোগ সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন,‘ পিয়া সাহার মন্তব্য বাংলাদেশের স্বার্থ পরিপন্থী।’ বাংলাদেশের জনগণ সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বসবাস করছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রিয়া সাহার ব্যাপারে সরকার পদক্ষেপ নেবে। তিনি বলেন,‘বাংলাদেশী নাগরিক হিসাবে প্রিয়া সাহা মিথ্যা, উদ্দেশ্যমূলক ও ভিত্তিহীন অভিযোগ করেছেন। তার বক্তব্য দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কোন ষড়যন্ত্র কিনা তা তদন্ত করে দেখা হবে।’ প্রিয়া সাহা কিভাবে যুক্তরাষ্ট্রে প্রতিনিধিদলের সদস্য হিসাবে অন্তভুক্ত হলো তা তদন্ত করে দেখা হবে।
আজ রোববার তথ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১