বাংলাদেশের খবর

আপডেট : ২২ July ২০১৯

কলাপাড়ায় পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু


পটুয়াখালীর কলাপাড়ার চম্পাপুর ইউনিয়নের দেবপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। মৃত শিশুরা হলেন জালাল সিকদারের মেয়ে মীম(৫) ও কামাল সিকদারের ছেলে আড়াই বছরের তামিম।

শিশুদের স্বজনরা জানান, মীম ও তামিম নিজ বাড়ির পুকুর পাড়ে খেলা করছিল। সবার অলক্ষ্যে হয়তো তারা পুকুরে পড়ে গেছে। দুপুর একটার পর তাদের উঠানে না দেখে পুকুর পাড়ে খুঁজতে গেলে তাদের ভাসমান অবস্থায় দেখে তাৎক্ষণিক উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।

এ নিয়ে গত তিন দিনে কলাপাড়ায় তিন শিশু পানিতে ডুবে মারা গেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১