বাংলাদেশের খবর

আপডেট : ২২ July ২০১৯

শাহরাস্তিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অজ্ঞাত নারীর


চাঁদপুরের শাহরাস্তিতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক নারী (৬০) নিহত হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে উপজেলার উয়ারুক স্টেশন এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় তার মৃত্যু হয়।

প্রত্যক্ষ্যদশীরা জানান, সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি কাভার্ড তাকে দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাশের এক ফার্মেসি দোকানে নেয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে শাহরাস্তি থানার সহকারি পুলিশ পরিদর্শক (এসআই) সৈকত ঘটনাস্থলে এসে অজ্ঞাতনামা ওই নারীর মৃতদেহ থানায় নিয়ে যায়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১