আপডেট : ২২ July ২০১৯
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া এইচজিজি এস স্মৃতি বিদ্যায়তের অষ্টম শ্রেণীর ছাত্রী মার্জিয়া আক্তার (১৩) গত ৩ দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। জানা যায়, সোনারগাঁ পৌরসভার চিলারবাগ গ্রামের বাবুল হোসেনের মেয়ে ও মোগরাপাড়া এইচ জিজিএস স্মৃতি বিদ্যায়তনের অষ্টম শ্রেনীর ছাত্রী মার্জিয়া আক্তার গত ২০ জুলাই বিদ্যালয়ের উদ্দেশ্যে যাওয়ার জন্য বের হয়ে আর ফিরে আসেনি। পরে বিভিন্ন স্থানে ও স্বজনদের বাড়িতে খোজঁ নিয়েও তাকে খুঁজে না পাওয়ায় সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরী করা হয়। সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন জানান, এ বিষয়ে থানায় সাধারন ডায়েরি নেওয়া হয়েছে। বিভিন্ন স্থানে বার্তা পাঠিয়ে খুঁজে বের করার চেষ্টা চলছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১