বাংলাদেশের খবর

আপডেট : ২৪ July ২০১৯

সেপ্টেম্বরের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রত্যাশা

পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন সংরক্ষিত ছবি


পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন জানিয়েছেন মিয়ানমার রাজি থাকলে আগামী সেপ্টেম্বরের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব।

আজ বুধবার বিকেলে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও মাল্টা সফর শেষে নিজ মন্ত্রণালয়ে গণমাধ্যমকে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে এ কথা জানান তিনি।

রোহিঙ্গা প্রত্যাবাসন ও পুনর্বাসন মনিটরিং এ রাখতে আসিয়ান সদস্যভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

জাতিসংঘের সাধারণ পরিষদ সম্মেলনের আগে রোহিঙ্গাদের প্রথম ব্যাচের প্রত্যাবাসনের সম্ভাবনার কথাও ব্রিফিংয়ে তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী।

অন্যদিকে বিতর্কিত মন্তব্য করায় প্রিয়া সাহার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে কি না সে বিষয়ে মন্ত্রী জানিয়েছেন, তার বিরুদ্ধে মামলা করা বা তাকে গ্রেপ্তার করার পরিকল্পনা সরকারের নেই, তিনি নিরাপত্তা চাইলে প্রয়োজনে সেটি তাকে দেয়া হবে।

তবে দেশের স্বার্থ রক্ষায় বিদেশ সফরে দায়িত্বশীল ব্যক্তিদের আমন্ত্রণ জানানোর বিষয়ে বিভিন্ন সংস্থা সংগঠনকে আগামীতে সচেতন থাকার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১