বাংলাদেশের খবর

আপডেট : ২৫ July ২০১৯

ময়মনসিংহ মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ৪

ময়মনসিংহ মাদকদ্রব্যসহ গ্রেপ্তারকৃত ৪ ব্যবসায়ী ছবি : বাংলাদেশের খবর


ময়মনসিংহের কোতোয়ালী ও ভালুকা থানার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ২৫ গ্রাম হেরোইন. ৪পিস ইয়াবা, ১০টি নেশাজাতীয় ইনজেকশনসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।

গ্রেপ্তারকৃত আসামীদেরকে আজ বৃহস্প্রতিবার দুপুরে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র ওসি শাহ কামাল আকন্দ।

গ্রেপ্তারকৃতরা হলেন : ভালুকা থানাধীন মল্লিকবাড়ী এলাকার মোঃ মোশারফ হোসেন (২০), মোঃ ইয়াছিন (৩০)। এছাড়া  কোতোয়ালী থানার দাপুনিয়া এলাকার রুবেল মিয়া (৩৫) ও মোঃ আলমগীর (৩২)।

ডিবি পুলিশের সুত্রে জানা যায়, জেলা গোয়েন্দা পুলিশের এস আই আব্দুল জলিলের নেতৃত্বে একদল পুলিশ বৃহস্প্রতিবার সকালে জেলার ভালুকা থানাধীন মল্লিকবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ২৫ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মোঃ মোশারফ হোসেন (২০) মোঃ ইয়াছিন (৩০) গ্রেপ্তার করে।

এর পুর্বে বুধবার রাতে পুলিশের এই দল কোতোয়ালী থানা’র দাপুনিয়া এলাকায় অভিযান চালিয়ে ৪পিস ইযাবাসহ মাদক ব্যবসায়ী রুবেল মিয়া (৩৫) একই থানার আকুয়া চৌরঙ্গী মোড় থেকে ১০ টি নেশাজাতীয় ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী মোঃ আলমগীর (৩২)কে গ্রেপ্তার করে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১