আপডেট : ২৫ July ২০১৯
হবিগঞ্জে এক ছাত্রীকে ছুরিকাঘাত করে পালিয়েছে এক দুর্বৃত্ত। আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে শায়েস্তানগর এলাকায় এ ঘটনা ঘটে। সে শহরের অনন্তপুর এলাকার আব্দুল গফুরের মেয়ে রুপালী আক্তার। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুক আলী বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তারা ওই ছাত্রীর কাছ থেকে হামলাকারীর নাম জানার চেষ্টা করছেন। গুরুতর আহত অবস্থায় ওই ছাত্রীকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রুপালী আক্তার জেকে এন্ড এইচকে হাইস্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী। সকালে সে স্কুলে যাওয়ার সময় শায়েস্তানগর এলাকায় এক যুবক তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে সদর আধুনিক হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১