বাংলাদেশের খবর

আপডেট : ২৭ July ২০১৯

আড়িয়াল বিলে বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তজার্তিক বিমানবন্দর নির্মাণ বাস্তবায়ন কমিটির সভা


মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ‘আড়িয়াল বিলে বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তজার্তিক বিমানবন্দর নির্মান বাস্তবায়ন কমিটি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১২টায় শ্রীনগর উপজেলা ষোলঘর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এই সভা অনুষ্ঠিত হয়েছে। ষোলঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও কমিটির সদস্য মো. আজিজুল ইসলামের সভাপত্বিতে সভাটি আয়োজিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন বিমানবন্দর নির্মাণের সাবেক প্রকল্প পরিচালক ও বিমানবন্দর বাস্তবায়ন কমিটির আহ্বায়ক জয়নাল আবেদীন তালুকদার, ইউনুছ গ্রুপের চেয়ারম্যান ও এনটিভির ডিএমডি মোহাম্মদ ইউনুছ, গ্রুপ ক্যাপ্টেন(অব) ও কমিটির সদস্য খান মো. নজিব প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১