আপডেট : ২৭ July ২০১৯
বগুড়ার শেরপুরে শাজাহান আলী (৬০) নামে এক গরু ব্যবসায়ীকে হত্যা করে ৩টি গরু ও ১টি ছাগল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এসময় ব্যাবসায়ীর স্ত্রী মেরিনা বেগম (৫০) আহত হন। গতকাল শুক্রবার রাতে বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর বাজার এলাকায় এঘটনা ঘটে। পুলিশ জানায়, পাশের উপজেলা ধুনটের চিকাশি ইউনিনিয়নের হাটিয়া পাড়ার আব্দুস সামাদ প্রাং এর পুত্র শাজাহান আলী শেরপুর উপজেলার ভবানীপুরে বাজারের পূর্ব পাশে চাতালে বাসা ভাড়া নিয়ে স্বামী-স্ত্রী থাকতেন। তিনি বাড়িতেই গোয়াল ঘরে গরু ও ছাগল পালন করতেন। গরু পাহাড়া দিতে তিনি ঘরে না শুয়ে স্ত্রীকে নিয়ে গোয়াল ঘরে থাকতেন। শুক্রবার রাত ২টার দিকে দুবৃত্তরা তার গোয়াল ঘরে গরু চুরির জন্য প্রবেশ করে। এসময় দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত ও গলায় গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। ঘরে স্ত্রী থাকলেও তিনি ঘুমিয়ে ছিলেন। ঘটনার সময় শাজাহানের স্ত্রী ঘুম থেকে জেগে উঠলে দুর্বৃত্তরা তার মাথায় আঘাত করে ৩টি গরু ও ১টি ছাগল নিয়ে যায়। ভবানীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ জানান, শাহজাহান আলী ৬ মাস আগে ধুনট থেকে ভবানীপুর বাজারের পশ্চিমপার্শ্বে একটি চাতালে বাড়ি ভাড়া নিয়ে স্বামী-স্ত্রী বসবাস করে আসছিল। তার সন্তানেরা ধুনটেই থাকতো। শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর জানান, ধারনা করা হচ্ছে, গরু চোরদের চিনে ফেলায় হয়তো তাকে ছুরিকাঘাত ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। আহত মেরিনা বেগম শেরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১