বাংলাদেশের খবর

আপডেট : ২৭ July ২০১৯

পবিত্র কুরআন নিয়ে কটুক্তি করায় কলেজ ছাত্র আটক

পবিত্র কুরআন নিয়ে ফেসবুকে কটুক্তি করায় আটকৃত কলেজছাত্র সৈকত ঢালী ছবি : বাংলাদেশের খবর


মাদারীপুরের কালকিনিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পবিত্র কুরআন নিয়ে কটুক্তি করায় সৈকত ঢালী (১৭) নামের এক কলেজছাত্রকে আটক করেছে থানা পুলিশ।

আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে। এদিকে তার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ওই কলেজের শিক্ষার্থীরা।

সে উপজেলার ডাসার সৈয়দ আতাহার আলী স্কুল এ্যান্ড কলেজের এইচএসসির দ্বিতীয় বর্ষের ছাত্র। 

কলেজ ও পুলিশ সুত্রে জানাগেছে, উপজেলার ডাসার থানার নবগ্রাম এলাকার বেতবাড়ী গ্রামের খোকন ঢালীর কলেজ পড়ূয়া ছেলে সৈকত ঢালী তার নিজস্ব ফেসবুক আইডিতে কুরআন ও মহানবী (সঃ) কে নিয়ে কটুক্তিমুলক কথাবার্তা লিখে পোষ্ট করে। তার এ লেখা ফেসবুক বন্ধুদের মাঝে ছড়িয়ে পরে। এ বিষয়টি কলেজছাত্রদের নজরে আসলে তারা সৈকতের বিচারের দাবিতে বিক্ষোভে ফেটে পরে। খবর পেয়ে ডাসার থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। পরে সৈকতকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

সৈয়দ আতাহার আলী স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মমতাজ বেগম বলেন, আমি ছুটিতে আছি। ওই ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য বলে দিয়েছি।

এ ব্যাপারে মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম বলেন, ফেসবুকে কটুক্তিমুলক পোষ্ট দেয়ায় সৈকতকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১