বাংলাদেশের খবর

আপডেট : ২৯ July ২০১৯

কালকিনিতে মানসিক প্রতিবন্ধিকে গণপিটুনি


মাদারীপুরের কালকিনিতে ‘ছেলেধরা’ সন্দেহে মো. ইমরান বেপারী (৩৫) নামের এক মানসিক প্রতিবন্ধীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে। তিনি পৌর এলাকার পাঙ্গাশিয়া গ্রামের ছালাম বেপারীর ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কালকিনি পৌর এলাকার উত্তর কৃষ্ণনগর গ্রামের শাহ আলম বেপারীর স্কুল পড়ুয়া ছেলে ইনসান বেপারী তার নানা বাড়ি মিনাজদী থেকে সকালে স্কুলের উদ্দেশে রওনা দেন। সে রাজদী গ্রামের নতুন পানেরহাট নামকস্থানে পৌঁছলে ইমরান পিছন থেকে ওই স্কুলছাত্রকে ডাক দেন। এতে স্কুলছাত্র ইনসান ভয়ে অজ্ঞান হয়ে পরে। এ বিষয়টি স্থানীয় লোকজনে দেখতে পেয়ে ইমরানকে ‘ছেলেধরা’ সন্দেহে গণধোলাই দিয়ে কালকিনি থানা পুলিশের হাতে সোপর্দ করেন।

খবর পেয়ে মাদারীপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. বদরুল আলম মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্কুলছাত্র ইনসানের বাবা শাহ আলম বলেন, আমার ছেলে স্কুলে যাওয়ার পথে ইমরান নামে এক লোক গতিরোধ করেন। পরে তাকে স্থানীয় লোকজনে আটক করে থানা পুলিশের হাতে সোপর্দ করেন।

অভিযুক্ত ইমরানের ভাই লাবলু বলেন, ‘আমার ভাই একজন মানসিক প্রতিবন্ধি।’

জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. বদরুল আলম মোল্লা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১