আপডেট : ৩০ July ২০১৯
দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ আব্দুল কুদ্দুছ বলেছেন, ডেঙ্গু একটি ভাইরাস জনিত জ্বর। সারা দেশের মানুষ এখন ডেঙ্গু রোগ নিয়ে আতঙ্কিত রয়েছে। এ রোগ থেকে মুক্তি পেতে ব্যাপক সচেতনতা বৃদ্ধির প্রয়োজন রয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টায় দিনাজপুর সিভিল সার্জন কার্যালয় আয়োজিত ডেঙ্গু রোগ আক্রান্তদের তথ্য জানার জন্য ডেঙ্গু কর্ণার, ডেঙ্গু কন্ট্রোলরুম, ডেঙ্গু রোগীদের জন্য বিশেষ বেড বরাদ্দ, দ্রুত ডেঙ্গু রোগীদের রক্ত পরীক্ষা এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ শেষে ডেঙ্গু রোগ প্রতিরোধে এবং আমাদের করনীয় বিষয় নিয়ে বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি সিভিল সার্জন ডাঃ আব্দুল কুদ্দুছের নেতৃত্বে শহর প্রদক্ষিণ করে সিভিল সার্জন কার্যালয়ে এসে শেষ হয়। র্যালীতে অন্যান্যদের মধ্যে ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ নজমুল ইসলাম, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ সাইফুল আলম, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ নুরুল ইসলামসহ স্বাস্থ্য বিভাগের ডাক্তার, কর্মকর্তা, কর্মচারী ও সেবীকারা অংশগ্রহণ করেন। সিভিল সার্জন র্যালী শেষে তার বক্তব্যে বলেন, ডেঙ্গু রোগ প্রতিরোধে আমাদের চিকিৎসক দল প্রস্তুত রয়েছে। যে কোন বিষয় তারা রোগীকে সেবা ও সহযোগিতা প্রদান করবে। ডেঙ্গুর আশঙ্কা বা প্রাদুর্ভাব দেখা দিলেই বিলম্ব না করে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে রক্ত পরীক্ষা ও চিকিৎসা নেয়ার জন্য জেলার সকল নাগরিকদের প্রতি তিনি আহ্বান জানান। এদিকে দিনাজপুর জেনারেল হাসপাতালের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন প্রধান অতিথি ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ডাঃ আহাদ আলী। এসময় উপস্থিত ছিলেন জেনারেল হাসপাতালের আরএমও ডাঃ মোঃ পারভেজ হোসেল রানাসহ চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী ও সেবীরা। জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক বলেন, ডেঙ্গু প্রতিরোধে আমাদের করনীয়-ঘরে এবং আশেপাশে যে কোন পাত্রে বা জায়গায় জমে থাকা পানি সপ্তাহে একবার ফেলে দিলে এডিস মশার লার্ভা মরে যাবে। ব্যবহৃত পাত্রের গায়ে লেগে থাকা মশার ডিম অপসারণে পাত্রটি ঘষে ঘষে পরিস্কার করতে হবে। তিনি ডেঙ্গু রোগ যেভাবে ছড়ায় সেবিষয়ক তুলে ধরে সচেতন হওয়ার জন্য পরামর্শমূলক বক্তব্য দেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১