বাংলাদেশের খবর

আপডেট : ৩০ July ২০১৯

উল্লাপাড়ায় সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু, আহত ১


সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সেপটিক ট্যাংকের ভেতরে কাজ করতে নেমে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো এক শ্রমিক আহত হয়েছেন। আহত শ্রমিক হোসেন মিয়াকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে উল্লাপাড়া পৌর এলাকার মুক্তমঞ্চ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার শ্যামপুর গ্রামের আসাদুলের ছেলে রজাউল (২৮) ও শাহজাদপুর উপজেলার শিমুলতলী গ্রামের গোলাম আলীর ছেলে আলামিন (২৫)। এ ঘটনায় আহত হোসেন মিয়া (২৫) উল্লাপাড়া উপজেলার বালশাবাড়ী গ্রামের বাসিন্দা।

উল্লাপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা নাদির হোসেন জানান, উল্লাপাড়া পৌর শহরের মুক্তমঞ্চ এলাকার রামকৃষ্ণ সাহা ও গোবিন্দ সাহার নির্মাণাধীন বাড়িতে বেশ কয়েকদিন আগে সেপটিক ট্যাংক বসানোর কাজ সম্পন্ন হয়। তবে নির্মাণের পরে সেটা অব্যবহৃত ছিল। মঙ্গলবার সকালে ওই সেপটিক ট্যাংকের ঢাকনা খুলে ভেতরে কাজ করতে নামেন তিন শ্রমিক। এ সময় ভেতরে থাকা গ্যাস কার্বন মনোক্সাইড তাদের নাক-মুখ দিয়ে প্রবেশ করায় অচেতন হয়ে যান তারা। পরে স্থানীয়রা খরর দিলে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে আহতাবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক রেজাউল ও আলামিনকে মৃত ঘোষণা করেন।

উল্লাপাড়া মডেল থানার  অফিসার ইনচার্জ (তদন্ত) গোলাম মোস্তফা  জানান, মরদেহ দুইটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১