আপডেট : ৩০ July ২০১৯
টাঙ্গাইলের সখীপুরে শিক্ষার গুণগত মান উন্নয়ন করতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি বিচারপতি আবু সাঈদ চৌধুরীর প্রতিষ্ঠিত সুরীরচালা আবদুল হামিদ চৌধুরী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। কাকড়াজান ইউনিয়নের চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুতের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার, জেলা পরিষদের সদস্য গোলাম কিবরিয়া বাদল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি শাকিল আনোয়ার, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী বাদল, জাহানারা আনোয়ার লুৎফা, প্রধান শিক্ষক কফিল উদ্দিন প্রমুখ। সভায় শিক্ষার গুণগত মান উন্নয়নসহ বাল্যবিয়ে, যৌন হয়রানি এবং মাদক প্রতিরোধ বিষয়ক আলোচনা গুরুত্ব পায়। এর আগে, সকাল ১০টার দিকে উপজেলার নলুয়া বাছেত খান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বাল্যবিয়ে ও মাদক প্রতিরোধ, যৌন হয়রানি এবং ছেলেধরা গুজব বিষয়ে মায়েদের সচেতনতা বাড়াতে মা সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাবিবুর রহমান খানের সভাপতিত্বে ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনও আমিনুর রহমান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১