আপডেট : ৩০ July ২০১৯
বাংলাদেশ ব্যাংক (বিবি) চলতি ২০১৯-২০ অর্থ বছরের প্রথমার্ধের মুদ্রা নীতি ঘোষণা দেবে আগামীকাল। আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির আগামীকাল সকাল সাড়ে ১১টায় মতিঝিল কেন্দ্রিয় ব্যাংক সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে মুদ্রানীতি ঘোষণা করবেন। এর আগে, কেন্দ্রীয় ব্যাংকের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ২০১৯-২০ অর্থ বছরের জাতীয় বাজেট ও আর্থিক নীতিমালার ভিত্তিতে মুদ্রা নীতি ঘোষিত হবে। তিনি বলেন, গত অর্থ বছরের ন্যায় কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা নীতি ঘোষণার ক্ষেত্রে কঠোর সাবধানতা অবলম্বন করবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১