বাংলাদেশের খবর

আপডেট : ৩১ July ২০১৯

এবার ডেঙ্গুতে পুলিশের নারী এসআইয়ের মৃত্যু


ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক (এসআই) কোহিনুর আক্তার মারা গেছেন।

আজ বুধবার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কোহিনুর।

পুলিশ সদর দপ্তরের একটি সূত্র এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

কোহিনুরের গ্রামের বাড়ি টাঙ্গাইলে। তিনি রাজধানীতে ভাড়া বাসায় থাকতেন।

জানা গেছে, কয়েক দিন আগে ডেঙ্গুতে আক্রান্ত হন তিনি। গতকাল মঙ্গলবার কোহিনুরের অবস্থার অবনতি হয়। দিবাগত রাত তিনটার দিকে তাঁকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যান কোহিনুর।

সরকারি হিসাবে চলতি বছর ডেঙ্গু জ্বরে এ পর্যন্ত আটজনের মৃত্যু হয়েছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১