আপডেট : ৩১ July ২০১৯
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে রাস্তার পাশে পেতে রাখা বোমার বিষ্ফোরণে একটি বাসের ২৮ জন যাত্রী নিহত হয়েছে। হতাহত যাত্রীদের বেশীরভাগ নারী ও শিশু। ফারাহ প্রদেশের মুখপাত্র মহিবুল্লাহ মুহিব জানান, যাত্রীবাহী বাসটি কান্দাহার-হেরাত মহাসড়ক দিয়ে যাওয়ার সময় রাস্তায় তালেবানদের পুতে রাখা বোমার আঘাতে বিস্ফোরিত হয়। এতে অন্তত ২৮ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। তিনি বলেন, তারা সবাই বেসামরিক নাগরিক। তবে তাদের বেশিরভাগই নারী ও শিশু। ফারাহ গভর্নরের মুখপাত্র ফারুক বারাকজাই বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। এ বোমা হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১