বাংলাদেশের খবর

আপডেট : ০১ August ২০১৯

সাতক্ষীরায় অবৈধ স্থাপনা স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু


সাতক্ষীরায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে সাতক্ষীরার জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন। শহরের মাঝ দিয়ে প্রবাহিত প্রাণ সায়ের খালের দুই পাড়ে এই উচ্ছেদ অভিযান শুরু করা হয়।

এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ, সদর ভুমি কর্মকতা নুর আলম রনি, নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্যা, মুরশিদা পারভীন, জেলা তথ্য অফিসার মোজাম্মেল হকসহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে সাতক্ষীরাবাসী প্রাণ সায়র খালের দু’ধারের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খালের প্রবাহ ফিরিয়ে আনা এবং সৌন্দর্য বর্ধনের দাবি জানিয়ে আসছিল। সর্বশেষ গত ২৫ জুলাই জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল পহেলা আগস্ট হতে প্রাণ সায়ের খালের দু’ধারের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালানোর ঘোষণা দেন। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার ও সন্ধ্যা থেকে সাতক্ষীরা শহরে মাইকিং করে জানিয়ে দেওয়া হয় প্রাণ সায়ের খালের দু’ধারে যাদের অবৈধ স্থাপনা রয়েছে তারা যেন নিজ দায়িত্বে এসকল স্থাপনা তুলে নেবেন।

সাতক্ষীরার জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল এ সময় বলেন, খালের প্রবাহ ফিরিয়ে আনা এবং সৌন্দর্য বর্ধনের জন্য এ অভিযান শুরু করা হয়েছে। তিনি আরো বলেন, প্রাণ সায়ের খালের দুই পাড়ের অবৈধ স্থাপনা ও স্লুইজ গেট উচ্ছেদ না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১