বাংলাদেশের খবর

আপডেট : ০১ August ২০১৯

বঙ্গবন্ধুর সমাধিতে মার্কিন রাষ্ট্রদূতের শ্রদ্ধা

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট মিলার। ছবি : বাংলাদেশের খবর


গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট মিলার।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টায় সমাধি সৌধ বেদীতে ফুল দিয়ে তিনি এ শ্রদ্ধা জানান। পরে মার্কিন রাষ্ট্রদূত বেদীর সামনে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে রবার্ট মিলার বঙ্গবন্ধুর সমাধিসৌধের ভিতরে যান এবং বঙ্গবন্ধু ও তার বাবা-মার কবর পরিদর্শন করেন।

এসময় সাংবাদিক উদ্দেশ্যে তার অনুভুতি ব্যক্ত করে মিলার বলেন, বাংলাদেশের স্বাধীনতার স্থাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে আসতে পেরে তিনি গর্ববোধ করছেন। বঙ্গবন্ধু ছিলেন মহান নেতা। তিনি অতিসাধারন জীবনযাপন করতেন এবং মানুষের কল্যানে কাজ করে গেছেন। আগামী বছর বঙ্গবন্ধুর জম্মশতবার্ষিকী পালন করা হবে বলেও তিনি শুনেছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের স্ত্রী মিজ মিশেল, গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার নাকিব হাসান তরফদার, উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌরসভার মেয়র শেখ আহম্মদ হোসেন মীর্জা, টুঙ্গিপাড়া আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ইলিয়াস হোসেন সরদার, শেখ টুটুলসহ ঢাকাস্থ মার্কিন দূতাবাসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

পরে মার্কিন রাষ্ট্রদূত বঙ্গবন্ধু ভবনে যান এবং সেখানে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১