বাংলাদেশের খবর

আপডেট : ০৩ August ২০১৯

গাংনীতে গাঁজা গাছসহ আটক ১

গাঁজা গাছ সহ আটক আলতাব হোসেন ছবি : বাংলাদেশের খবর


মেহেরপুরের গাংনীতে গাঁজার গাছসহ আলতাব হোসেন(৪৬) নামের এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ। সে উপজেলার কাজীপুর মুন্সিপাড়ার আদু মন্ডলের ছেলে।

আজ শনিবার সকালে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

জেলা গোয়েন্দা পুলিশের এসআই আব্দুল্লাহ আল মামুন জানান, আলতাব তার বসত বাড়ির পশ্চিমে নিজ জমিতে দীর্ঘদিন ধরে গাঁজা গাছ চাষ করে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে গাঁজা গাছসহ তাকে আটক করা হয়।

তিনি আরো জানান সীমান্ত সংলগ্ন এলাকায় বাড়ি হওয়ায় সে মাদকব্যবসার সাথে সম্পৃক্ত। তাকে মাদক আইনে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১