বাংলাদেশের খবর

আপডেট : ০৫ August ২০১৯

একসঙ্গে তিন সংগীত পরিচালক


ম্যাগাজিন অনুষ্ঠান মানেই ব্যতিক্রম কিছু। আর বিশেষ দিনের জন্য নির্মিত ম্যাগাজিন অনুষ্ঠানে চমক একটুু বেশিই থাকে। তেমনি চমকের পসরা সাজিয়ে হাজির হচ্ছেন বিটিভির নিয়মিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’। অনুষ্ঠানটি ভিন্ন আঙ্গিকে তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন এর উপস্থাপক আনজাম মাসুদ। এবারের ঈদের বিশেষ পরিবর্তনের জন্য তৈরি করা হয়েছে বহু জনপ্রিয় গানের সুরকার-সংগীত পরিচালকের একটি গান। ‘বাংলার ঠোঁটে হেসে উঠে, শান্তির সূর্যোদয়, লাল সবুজের পতাকা আজ, উড়ছে সারা বিশ্বময়, বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ সোনার বাংলাদেশ’-এমন কথার গানটি লিখেছেন দেলোয়ার আরজুদা শরফ।

এর সুর ও সংগীত পরিচালনা করেছে ইবরার টিপু। গানটি গেয়েছেন জনপ্রিয় তিন সংগীত পরিচালক শওকত আলী ইমন, ইবরার টিপু ও আরফিন রুমি। এই প্রথম কোনো টেলিভিশন অনুষ্ঠানে একসঙ্গে তারা গাইলেন। গানটি প্রসঙ্গে আনজাম মাসুদ বলেন, ‘তিন সংগীত পরিচালককে নিয়ে প্রথমবার গান করলাম। আশা করি, সবার ভালো লাগবে।’

এ ছাড়াও পরিবর্তনের নিয়মিত বিভাগগুলো থাকবে। সেখানে থাকবে জনপ্রিয় সব তারকাদের অংশগ্রহণ। সাহরিয়ার মো. হাসানের প্রযোজনায় আনজাম মাসুদের উপস্থাপনা ও নির্দেশনায় পরিবর্তন প্রচার হবে ঈদের পরদিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১