আপডেট : ০৭ August ২০১৯
হবিগঞ্জের বানিয়াচংয়ে সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্রসহ ২ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে ৭ জন।মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও ৪ জনকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন- উমেদনগর গ্রামের পশ্চিম হাটি আফরোজ মিয়ার ছেলে মোটর সাইকেল আরোহী শাকিল আহমেদ (২০) ও বানিয়াচঙ্গের পুরানবাগ মহল্লার আব্দুল জাব্বারের ছেলে অটোরিকশার যাত্রী মুখলিছ মিয়া (৪০)। স্থানীয় সূত্র জানায়,হবিগঞ্জ থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি চালিত অটোরিক্সা বানিয়াচং যাচ্ছিল। সিএনজিটি আতুকুড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলের সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সিএনজি যাত্রী মুখলিছ মিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর অবস্থায় উমেদনগর গ্রামের মোটর সাইকেল আরোহী শাকিল আহমেদ (২০), প্রান্ত আহমেদ (২০) ও আরমান মিয়া (২০)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে শাকিল মারা যায়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১