আপডেট : ০৯ August ২০১৯
গর্ভে সন্তান নিয়ে খোলামেলা ফটোশুটে অংশ নিয়েছেন অভিনেত্রী অ্যামি জ্যাকসন। প্রথমবার সন্তানের মা হতে চলেছেন তিনি। গর্ভবতী হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় বেবি বাম্পের নানা ছবি শেয়ার করে চলেছেন অভিনেত্রী। এবার বেবি বাম্প নিয়ে টপলেস হলেন নায়িকা। ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ার করে ঝড় তুলেছেন অ্যামি। জানা গেছে, এখন তিনি ৩৩ সপ্তাহের গর্ভবতী। চলতি বছর মার্চেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর শেয়ার করেছিলেন অ্যামি ও তার হবু বর জর্জ পানাইয়োতু। তামিল ছবি দিয়ে অভিনয় জগতে পা রেখেছিলেন অ্যামি। তেলেগু ও কন্নড় ছবিতেও অভিনয় করেছেন তিনি। শেষ তাকে রজনীকান্তের সঙ্গে রোবট ড্রামা ২-তে দেখা গিয়েছিল। চার বছরের অধিক সময় ধরে ব্রিটিশ ব্যবসায়ী জর্জ পানাইয়োতুরের সঙ্গে প্রেম করছেন হলিউড ও বলিউড অভিনেত্রী অ্যামি জ্যাকসন। গত ফেব্রুয়ারির শুরুতে প্রেমিককে চুমো খাওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিয়ের ঘোষণা দিয়েছিলেন এই আন্তর্জাতিক তারকা। তার দুদিন আগে আংটি বদল হয়েছিল তাদের। সে সময় অ্যামি ঘোষণা দিয়েছিলেন, ২০২০ সালের জানুয়ারিতে জর্জের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবেন তিনি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১