বাংলাদেশের খবর

আপডেট : ১০ August ২০১৯

ফকিরহাটে পিকআপের ধাক্কায় কন্যা শিশুর মৃত্যু

পিকআপের ধাক্কায় শিশুর মৃত্যু প্রতীকী ছবি


বাগেরহাট-রূপসায় পিকআপের ধাক্কার রাবিবা আক্তার দিবা নামের আট বছরের এক শিশু নিহত হয়েছে।

আজ শনিবার দুপুর ১২টার পুরাতন সড়কের ফকিরহাটে সিংগাতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসআই আবু সুফিয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

রাবিবা আক্তার বালিয়াডাঙ্গা গ্রামের হিরোন বিশ্বাসের কন্যা

পত্যক্ষদর্শীরা জানায় দিবা নানা বাড়ী থেকে তার মাতা নাহার বেগমের সাথে ফকিরহাট আসার উদ্দেশ্য একটি মাহেদ্রে উঠার সময় ফকিরহাটগামী একটি দ্রুতগামী পিকআপ সাজরে ধাক্কা দেয়। এতে শিশুটি ঘটনাস্থলে মারা যায়। এসময় ঘাতক পিকআপটি জব্দ করে। তবে চালক পালিয়ে গেছে।

খবর পেয়ে মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে।  এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১