বাংলাদেশের খবর

আপডেট : ১১ August ২০১৯

নেত্রকোনায় ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক


নেত্রকোনা কলমাকান্দায় ৩০০ পিস ইয়াবাসহ ভারতীয় নাগরিক সুসমে এম সাংমা (২৫) নামের এক যুবককে আটক করেছে নেত্রকোনা গোয়েন্দা (ডিবি) পুলিশ ।

শনিবার দুপুর ১টার দিকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ফুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তা থেকে তাকে আটক করা হয়।

সে ভারতের বাঘমারা জেলার রংরা থানার দাম্বুক রাবার গিট্রিন গ্রামের পেসথয়ার সাংমার ছেলে।

ডিবির ওসি মো. শাহ্ নুর এ আলম জানান, সুসমে এম সাংমা ভারত থেকে ইয়াবা নিয়ে এ দেশে এসে তা বিক্রি করছে এ সংবাদ গোপনে এসেছিল ডিবি’র কাছে। পরে অভিযান চালিয়ে তিনশ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

ভারত থেকে এদেশে আসার বৈধ কোন কাগজপত্রও ছিল না সুসমে এম সাংমার কাছে। তাই তার বিরুদ্ধে এদেশে অবৈধ অনুপ্র্রবশ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে কলমাকান্দা থানায় পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও ওসি জানান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১