বাংলাদেশের খবর

আপডেট : ১৫ August ২০১৯

নোয়াখালীতে পানিতে ডুবে আইনজীবীর মৃত্যু


নোয়াখালীর সেনবাগ উপজেলার ২নং কেশারপাড় ইউনিয়নের বীরকোট গ্রামে পুকুরের পানিতে গোসল করতে নেমে পানিতে ডুবে মোঃ বিল্লাল হোসেন প্রকাশ খসরু (৩০) নামের আইনজীবী মারা গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর উপজেলার কেশারপাড় ইউনিয়নের বীরকোট হাজী বাড়িতে।

নিহত বিল্লাল হোসেন খসরু ওই গ্রামের হাজ্বী বাড়ির মবজলের রহমানের ছেলে । ঢাকা হাইকোটে আইন পেশায় নিয়োজিত ছিলেন খসরু। ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে বাড়ির অন্যান্য লোকজনের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুব দেয়। এরপর সে ডুব থেকে না ওঠায় অন্যরা খোঁজাখুঁজি করে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে। পরে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১