বাংলাদেশের খবর

আপডেট : ১৫ August ২০১৯

সখীপুরে পৃথকভাবে দুই পক্ষের শোক দিবস পালন


টাঙ্গাইলের সখীপুরে আলাদাভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকীর কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ। উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুবউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক শওকত শিকদারের নেতৃত্বে শোক শোভাযাত্রা ও গণভোজ স্থানীয় ডাকবাংলো চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকীর কর্মসূচি পালন করেছে। অন্যদিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামালের নেতুত্বে উপজেলার সূর্যতরুণ শিক্ষাঙ্গণ স্কুল অ্যান্ড কলেজ মাঠে গণভোজ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় সাবেক এমপি অনুপম শাহজাহান জয়, পৌরসভার মেয়র আবু হানিফ আজাদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সুলতান শরীফ পান্না, গোলাম কিবরিয়া বাদল প্রমুখ বক্তব্য দেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেলেও নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক শওকত শিকদার বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করেছেন। এছাড়াও বিরোধীতাকারীরা আমাকে ও আমার সমথর্কদের দলের বর্ধিত সভায় না ডাকা এবং শোক দিবস পালনের দাওয়াত না দেওয়ায় আলাদাভাবে শাহাদতবার্ষিকীর কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছি।

অপরদিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত শিকদার বলেন, আওয়ামী লীগের সদস্য ছাড়া দলের বর্ধিত সভায় কাউকে ডাকার সুযোগ নেই। তবে সবাইকে বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকীতে দাওয়াত দেওয়া হয়েছে। এছাড়া যে কেউ বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালন করতে পারেন।

সখীপুর উপজেলা আওয়ামী লীগের পক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকীর কর্মসূচি পালন উপলক্ষে মিলাদ মাহফিল, শোক র‌্যালি, আলোচনা সভা ও গণভোজের আয়োজন করা হয়। স্থানীয় ডাকবাংলো চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকীর কর্মসূচি পালন উপলক্ষে গণভোজের আয়োজন করা হয়।

এসব কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক শওকত শিকদার, সহসভাপতি রফিক-ই রাসেল, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খানসহ উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী সমর্থকরা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১