বাংলাদেশের খবর

আপডেট : ১৬ August ২০১৯

মাধবদীতে ১৬০ লিটার মদসহ গ্রেপ্তার ১


মাধবদী থানা পুলিশ গতকাল ১৫ আগষ্ট গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ১৬০ লিটার মদসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে।

মাধবদী থানার এসআই এনায়েত কবির মামুন, এএসআই বেলাল সঙ্গিয় ফোর্স নিয়ে টহলরত অবস্থায় সংবাদ পেয়ে মাধবদী পৌর শহরের পুরাতন বাসষ্ট্যান্ড রাইন ওকে মার্কেটের সামনে থেকে ৪০লিটার করে ৪টি প্লাষ্টিকের বস্তার ভিতর থেকে ৩২প্যাকেট দেশীয় মদ উদ্ধার করে।

এসময় নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার থানার রামচন্দ্রদী গ্রামের মৃত ইব্রাহীমের পুত্র মহসিন(৩১)কে আটক করে। পুলিশ জানায় আটককৃত মহসিন ভৈরব থেকে মদ কিনে বিক্রির উদ্দেশ্যে আড়াইহাজার নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছিল। তার বিরুদ্ধে মাধবদী থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়। মামলা নং ১৪ তারিখ:১৬/০৮/১৯ইং।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১